বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি - The News Lion

বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি

  


দি নিউজ লায়নঃ  আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে দিন ঘোষণা করল।এইবারের বিশ্বকাপটি হবে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে।১৭ই অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।প্রথমে ভারতে অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত হলেও,কোভিড পরিস্থিতিতে স্থান পালটানো হয়।সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বিসিসিআই জানিয়েছে যে এই মেগা ইভেন্ট স্থানান্তরিত হচ্ছে।


ভাইস প্রেসিডেন্ট অফ আরব আমীরশাহী ক্রিকেট খালিদ আল জারুনি জানিয়েছেন "আমির সংশ্লিষ্ট দলগুলিকে "টি-টোয়েন্টি বিশ্বকাপের(২০২১) গ্রুপ ঘোষণায় অভিনন্দন জানিয়েছেন"।

সুপার ১২-তে ওঠার আগে আটটি দলের মধ্যে হবে প্রথম পব।সেই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং নামাবিয়া।গ্রুপ বি আছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি,ওমান।


সুপার ১২-এ রয়েছে আট দল,

প্রথম গ্রুপে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিস এবং ইংল্যান্ড। 

দ্বিতীয় গ্রুপে ভারত,পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান। 

সৌরব গঙ্গোপাধ্যায় ওমান নিয়ে আনন্দের মতপ্রকাশ করেছেন।আগামী সপ্তাহে সূচী ঘোষণা করা হতে পারে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.